1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ভুল নকশায় ব্রিজ নির্মাণ, অপচয় ৪২ কোটি টাকা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: খুলনার দাকোপের কালিনগর ব্রিজটি নকশার ভুলে এখানকার মানুষের কোন কাজে লাগছে না। ব্রিজ নির্মাণে গচ্ছা প্রায় ৪২ কোটি টাকা। ব্রিজে মূল অবকাঠামো থেকে সংযোগ সড়ক অনেক নীচু হওয়ায় নকশা অনুযায়ী গাইডওয়াল করতে গেলে তা মাটি ও বালুর চাপে ভেঙ্গে পড়ে। ফলে আবারও বন্ধ হয়ে গেছে সংযোগ সড়কে নির্মাণ কাজ। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে দাকোপের কয়েক লাখ মানুষের।

খুলনার দাকোপে ভদ্রা নদীর ওপরে কালিনগর-খুটাখালি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় ২০১৬ সালে। ৩৭ কোটি ৪৩ লাখ টাকার চুক্তিতে ২০১৮ সালে ১৪ ফেব্রুয়ারি নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় পিটিএসএল মৈত্রী (প্রা.) লিমিটেড নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে এলজিইডি।

এরপর ২০২০ সালে অসমাপ্ত নির্মাণ কাজের দায়িত্ব পায় নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান। অসমাপ্ত কাজের জন্য ১৩ কোটি ২০ লাখ টাকার নতুন চুক্তি হয় কোহিনুর এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে। কিন্তু নিম্ন মানের সামগ্রী ব্যবহার ও ভুল নকশায় কাজের শুরুতেই ধসে যায় সংযোগ সড়কের গাইডওয়াল।

দীর্ঘ পাঁচ বছরেও ব্রিজ নিমার্ণ শেষ না হওয়ায় দুর্ভোগের শেষ নেই দাকোপের কয়েক লাখ মানুষের।

এদিকে, অভিযোগ স্বীকার করে নকশা সংশোধন করে দ্রুত নির্মাণ কাজ শুরুর কথা বলছেন এলজিইডি কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com