1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার দেখা হয়েছে

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন হতে পাঁচটি ক্যাটাগরীতে পাঁচ জনকে অদম্য নারী জয়িতা পুরষ্কারে যা যাচাই-বাছাইয়ে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, অদম্য নারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে এবারের স্লোগান বা প্রতিপাদ্য বিষয় হচ্ছে, নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই,ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি। অনুষ্ঠানের প্রথমে কুরআন তেলাওয়াত করেন মাহমুদা খাতুন এবং গীতা পাঠ করেন স্বপনা সাহা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন, ভূরুঙ্গামারী সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরণ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা ইনসাফুল হক সরকার, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, এ এস আই শামসুজ্জামান প্রমুখ। এবারের অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী জয়মনির হাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের ফজল হকের স্ত্রী ছালেহা খাতুন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী পাথর ডুবি ইউনিয়নের মইদাম গ্রামের এস এম আজাদুল ইসলাম এর স্ত্রী শেফালী খাতুন, সফল জননী নারী ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের হবিবর রহমান এর স্ত্রী সুফিয়া খাতুন, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের রফিকুল ইসলাম এর মেয়ে রাবেয়া খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের জহির উদ্দিন চৌধুরী এর স্ত্রী আসমা খাতুন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com