1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ভোটার নেই, তাই ঘুমাচ্ছেন পোলিং এজেন্ট!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের ভোটগ্রহণ চলছে। এতে সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা একদম কমে গেছে।

বুধবার (২৯ মে) দুপুর ১টা ১৫ মিনিটে উপজেলার বল্লভপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এ চিত্র দেখা গেছে।

ওই কেন্দ্রের ৫নং বুথে গিয়ে দেখা যায়, টিউবওয়েল প্রতীকের পোলিং এজেন্ট মো. রাসেল মিয়া তার সামনে থাকা টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। তার সঙ্গে থাকা অন্য এজেন্ট ও পোলিং অফিসাররা খোশগল্পে মেতেছেন।

ওই বুথের সহকারী প্রিসাইডিং অফিসারের দাবি, অনেকক্ষণ হয়ে গেল ভোটার আসে না। তীব্র গরমে অতিষ্ঠ বুথের সবাই। ভোটকক্ষে বৈদ্যুতিক সংযোগ না থাকায় আরো বেশি বিপাকে পড়েছেন তারা।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুজিবুর রহমান বলেন, সকালের দিকে ভোটারের কিছুটা চাপ ছিল। এখন সে তুলনায় কম। কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৬২৯ জন। দুপুর সোয়া ১টা পর্যন্ত ভোট পড়েছে ৮৪০টি।

প্রসঙ্গত, কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোটভাই মামুনুর রশিদ আনারস প্রতীকে এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের স্ত্রী শাহিদা আক্তারের প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়েছেন ভোটাররা। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ৭৪৬ জন ভোটার রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com