1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

মাদারীপুরের কালকিনিতে পুলিশ ও ইউএনও’র সামনেই বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩৫৭ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশের উপস্থিতিতেই বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি ও স্থানীয় সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে কালকিনি উপজেলা পরিষদ চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম রেজা কিছু কর্মী-সমর্থনসহ ইউএনওর সঙ্গে দেখা করতে উপজেলা কার্যালয়ে আসেন। এ সময় একই আসনের অপর মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদারের সমর্থক কালকিনি পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক এইচএম তুহিনের সঙ্গে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে হামলার শিকার হন অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ও সাংবাদিক ইব্রাহিম সবুজ। আহতদের মধ্যে আরও অন্তত ১২ জন বিএনপি কর্মী রয়েছেন।

পরে পুলিশ আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পর পুরো উপজেলা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

কালকিনি থানার ওসি সোহেল রানা বলেন, সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com