1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

মাদারীপুরে পৃথক ঘটনায় ভ্যানচালক ও বাবুর্চির লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৫৩৪ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে পৃথক ঘটনায় ভ্যানচালক ও বাবুর্চির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে রাজৈর উপজেলার নয়ানগর মাছকান্দি ও সদর উপজেলার ঝিকরহাটি এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন রাজৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম রাজৈর এলাকার আমজেদ আকনের ছেলে ও ভ্যানচালক আকাশ আকন (১৮) ও সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার এলাজদ্দিন ব্যাপারীর ছেলে ও বাবুর্চি মো. ইমরান ব্যাপারী (৫৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জীবিকার তাগিদে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন আকাশ। কিন্তু রাতে আর তিনি বাড়ি ফিরে আসেনি। পরিবার লোকজন অনেক খোজ করেও তার কোন সন্ধান না পেলে রাতেই রাজৈর থানার পুলিশকে অবগত করেন তারা। পরে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের নয়ানগর মাছকান্দি এলাকার বদরপাশা-উমারখালী সড়কের পাশে তার মরদেহ দেখতে পান এলাকাবাসী। এরপরে তারা রাজৈর থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেন। অন্যদিকে বুধবার রাত ১০টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন বাবুর্চি ইমরান। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকায় খান বাড়ির পাশে একটি রাস্তায় ইমরানের মরদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে মাদারীপুর সদর মডেল থানায় পুলিশকে খবর দেওয়া হলে তারা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জাহাঙ্গীর আলম বলেন, আকাশ আকনকে গলায় চিকন রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং তার অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া সদরে উদ্ধার হওয়া লাশটি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। দুইটি মরদেহই ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

মোহাম্মদ মামুন।
মাদারীপুর প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com