1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪১৫ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) ভোরে শিবচর উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা আব্দুর রহমান একই এলাকার মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি বাঁশকান্দি ইউনিয়ন পঞ্চগ্রামের একটি মসজিদের ইমামতি করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা আবদুর রহমান প্রতিদিনের মতো ভোরে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ফজরের নামাজের ইমামতি করতে বাড়ি থেকে রওনা হন। শিবচর উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারান তিনি। এ সময় মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কায় মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন আব্দুর রহমান।

পরে এলাকাবাসী আহত আব্দুর রহমানকে উদ্ধার করে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com