1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিবেদক : গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ যেন বিলুপ্তির পথে। নিয়মিত বর্ষা না হওয়ায় এখন আর আগের মত নৌকা বাইচ অনুষ্ঠিত হয় না। দীর্ঘ ১৭ বছর পর মানিকগঞ্জে ঘিওর উপজেলার জাবরা বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া কালিগঙ্গা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে ১২ সেপ্টেম্বর শুক্রবার বেলা ৪ ঘটিকায় উৎসবমুখর পরিবেশে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নৌকা বাইচকে কেন্দ্র করে কালিগঙ্গা নদীর পার যেন হয়ে ওঠে এক মিলনমেলা। দূর দূরান্ত থেকে ছুটে আসে গাড়ি ও ট্রলার যোগে হাজার হাজার দর্শণার্থী। সেই সাথে দেখা মেলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হরেক রকমের নৌকা। এই নৌকা বাইচে ঘিওর উপজেলার বানিয়াজুরী সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চতুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায় কমিটির সদস্য এ্যাড: নুরতাজ আলম বাহার, জেলা যুবদল নেতা মাসুদ পারভেজ, এ্যাড: মনোয়ার হোসেন, ঘিওর উপজেলা বিএনপি’র সভাপতি মানিকুজ্জামান মানিক, বিএনপি নেতা মোঃ জানে আলম, বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, রাজা মেম্বারসহ বিএনপির নেতৃবৃন্দ, এলাকার সর্বস্তরের জনসাধারণ, আইন শৃঙ্খলা বাহিনী ও নৌকা বাইচ উৎসুক দর্শনার্থীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com