1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

মুজিবনগর সরকারের আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে- ডেপুটি স্পীকার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। মুজিবনগর সরকারের মাধ্যমেই জাতির পিতার স্বপ্নের অপরাধমুক্ত, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন ও শতভাগ শিক্ষিত জাতি তৈরির লক্ষ্যে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়। মুজিবনগর সরকারের আদর্শ ধারণ করে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে।

আজ (শনিবার) গাংনীর সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা, এমপি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর-২ এর সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দশনায় ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর উদ্যোগে সর্বহারাদের কবল থেকে মুক্ত করা হয়। এই এলাকায় মানুষের মাঝে এখন নিরাপত্তা ফিরে এসেছে। মানুষ দিন ও রাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। স্কুল ও কলেজ নির্মিত হয়েছে এবং বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছেছে। প্রধানমন্ত্রী দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে শক্তিশালী ভিত্তি তৈরি করে দিয়েছেন। এই দেশকে উন্নত ও স্মার্ট হিসেবে এগিয়ে নিতে হলে বর্তমান শিক্ষার্থীদের সেভাবে প্রস্তুত করতে হবে।

নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে ডেপুটি স্পীকার বলেন, দেশে যথাসময়ে নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন হবে। নির্বাচনে সবার অংশগ্রহণ করা উচিৎ। নির্বাচন কমিশনের অধীনে সংবিধানসম্মতভাবে অনুষ্ঠিত নির্বাচনে ভোটে জয়লাভ করাই ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ। কোন দেশের অভ্যন্তরীন বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ করা শিষ্টাচার বহির্ভুত। বিদেশি শক্তি নির্বাচনে কোন প্রভাব ফেলবেনা। জনগনের ভোটই ক্ষমতা নির্ধারন করবে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়া হয়।

এরপর ডেপুটি স্পীকার ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।

মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনীর উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী,
গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, জেলা শিক্ষা অফিসার আব্বাছ উদ্দিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com