1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

মেজর (অবঃ) মোহাম্মদ আলী বাংলাদেশের শ্রেষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৩২৯ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ বাবার পথ ধরে জনসেবা করার স্পৃহা ও সুপ্তবাসনা থেকে সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় চাকরি ছেড়ে জনগণের বন্ধু হতে রাজনৈতিক ময়দানে আসলেন দাউদকান্দি-মেঘনার ৩বারের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এমপি’র সুযোগ্য তনয় মেজর (অবঃ) মোহাম্মদ আলী। বাবাকে অনুসরন করে অল্প সময়েই দাউদকান্দির সর্বস্তরের মানুষের মন জয় করে দুই বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। অত্যান্ত নিষ্ঠার ও সততার সাথে তিনি জনগণের পাশে থেকে কাছ করছেন। জনসেবা পৌঁছে দিচ্ছেন জনগণের দোরগোড়ায়। করোনাকালীন সময়ে জনগণের কাছে গিয়ে করোনা প্রতিরোধে তিনি সাহসী ভূমিকা রেখেছেন। হয়েছেন জনতার প্রিয় মানবিক উপজেলা পরিষদ চেয়ারম্যান। অন্নহীনদের ঘরে ঘরে নিজেই পৌঁছে দিয়েছেন খাদ্যসামগ্রী। অসীম সাহসিকতার সাথে তিনি যেকোনো দুর্যোগকালীন সময়ে বিপন্ন মানুষের পাশে থাকেন। প্রথমবার উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকাকালীন সময়ে তিনি চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেম,যা এক বিরল সম্মাননা এই উপজেলাবাসিকে তিনি উপহার দিয়েছিলেন। দ্বিতীয় মেয়াদে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর করোনাকালীন সময়ে বীরত্বগাঁথা অবদানের জন্য তিনি চ্যানেল আই থেকে ‘শ্রেষ্ঠ সমাজসেবক’ এ্যাওয়ার্ড পেয়েছিলেন।

মেজর (অবঃ) মোহাম্মদ আলী শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদাব রাখায় বাংলাদেশের শ্রেষ্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। শ্রেষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রাজনৈতি,সামাজিক,পেশাজীবীসংগঠন ও দাউদকান্দি-মেঘনা উপজেলার সর্বস্তরের জনগন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দেশ সেরা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মেজর (অবঃ) মোহাম্মদ আলী বলেন, এ গৌরব আমার একার নয়,আমার প্রান প্রিয় দাউদকান্দি বাসীর ভালোবাসা ও তাদের পূর্ন সহযোগিতা আজ আমি দেশ সেরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে আমি দাউদকান্দি ও মেঘনা উপজেলা বাসীর সেবা করে যাবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com