1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

মেজাজ হারিয়ে যুবককে কষে চড় মারলেন সাকিব

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রথমবারের মতো সংসদ নির্বাচনের প্রার্থী হয়ে একাধিকবার বেশ নাজেহাল পরিস্থিতির শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ও মাগুরা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাকিব আল হাসান।

শুরু থেকেই বিষয়গুলো ভক্তদের ভালোবাসা হিসেবেই গ্রহণ করেছেন এই তারকা। তবে এবার আর নিজের ধৈর্য ধরে রাখতে পারলেন না।

রোববার (৭ জানুয়ারি) নিজ আসনের একটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভীড়ের মধ্যে পড়েন সাকিব। যেখানে তাকে ঘিরে ধরেন ভক্তরা। একপর্যায়ে উপস্থিত জনতার হুড়োহুড়িতে মেজাজ হারিয়ে একজনকে চড় মেরে বসেন আওয়ামী লীগের এই প্রার্থী।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সাকিবের চড় মারার মুহূর্তের সেই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, ভীড়ের মধ্যে সাকিবকে ঘিরে ধরে রেখেছেন কয়েকজন মানুষ। এর মধ্যে একজন পেছন থেকে এই ক্রিকেটারের জামা টেনে ধরে রেখেছিলেন। সেই মুহূর্তে পেছনে ফেরে ওই ব্যক্তিকে গালে চড় দেন সাকিব।

এর আগে রোববার সকালে দরিমাগুরা স্কুল কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন সাকিব। ভোটশেষে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর সেখান থেকে অন্য কেন্দ্রগুলো পরিদর্শনের জন্য বের হন তিনি।

মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে লড়ছে সাকিব। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী চারজন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com