1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

যেকোনো কেন্দ্র পর্যবেক্ষণ করতে পারবেন না বিদেশি পর্যবেক্ষকরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিদেশিরা পর্যবেক্ষকরা চাইলেই যেকোনো ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করতে পারবেন না। নিরাপত্তা এবং দূরত্বের কথা ভেবেই এমন ভাবনার কথা জানালেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সড়ক পথে হোটেল সোনারগাঁ থেকে দুই ঘন্টার দূরত্বে থাকা কেন্দ্রে যেতে পারবেন নিবন্ধিত পর্যবেক্ষকরা। এছাড়া ঢাকার বাইরে বিমানে যোগাযোগ আছে এমন জেলাগুলোতে তারা যেতে পারবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৭ বিদেশি পর্যবেক্ষক এবং ৭৩ সাংবাদিক ইসি নিবন্ধন পেয়েছেন। শুক্রবার বিভিন্ন সূত্রে এমনটাই জানা গেছে।

ইতিমধ্যে চার সদস্যের বিদেশি পর্যবেক্ষক দল পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বৃটিশ হাইকমিশন ১০ জন, কমনওয়েলথ সদর দফতর ১৭ জন, আইআরআই এনডিআই ১২ জন, জাপান দূতাবাস ১৬ জন, রাশিয়া দূতাবাস ১ জনসহ মোট ১২৭ জনসহ ১২৭ পর্যবেক্ষক থাকছেন এবারের নির্বাচনে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে বলেন, এ পর্যন্ত ৬০ বিদেশি অবজারবার এক্সপার্টস বাংলাদেশে এসে পৌঁছেছেন। সর্বমোট ১২৭ জনের আসবার কথা রয়েছে। এছাড়া ৭৩ জন বিদেশি সাংবাদিক এক্রিডিটেশন পেয়েছেন।

তিনি বলেন, যেসব জেলার সঙ্গে উড়োজাহাজে সংযোগ বা যাতায়াত আছে যেমন চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, সেখানে আমরা পর্যবেক্ষকদের যেতে অফার করতে পারি। ঢাকায় যে কেন্দ্রগুলো আছে সেগুলো তারা পর্যবেক্ষণ করবেন। আর সোনারগাঁকে সেন্টার হিসেবে ধরে দুই ঘন্টার রেডিয়াসে যে জায়গাগুলো আছে, অর্থাৎ দুই ঘন্টায় যাবেন দুই ঘন্টায় ফিরে আসবেন এমন যাওয়াগুলোতে যেতে পারেন। সেটির একটি রুটপ্ল্যান আমরা করেছি।

বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিকদের জন্য সরকারের কত টাকা ব্যয় হচ্ছে এমন প্রশ্নের কোনো সরাসরি উত্তর না দিলেও তাদের আবাসন, যাতায়াত, নিরাপত্তার বিষয়টি সরকার দেখভাল করছে বলে জানান পররাষ্ট্রসচিব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com