1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

‘রওশন এরশাদ নির্বাচনে যাবেন না’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সাদ এরশাদকে ছাড়াই জাতীয় পার্টির প্রার্থী তালিকা ঘোষণাকে দলে পঞ্চমবারের মতো ভাঙন বলে উল্লেখ করেছেন প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ। এমন পরিস্থিতিতে রওশন নির্বাচনে অংশ নেবেন না বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২৭ নভেম্বর) রাতে গুলশানে জাপার প্রধান পৃষ্ঠপোষকের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

গোলাম মসীহ বলেন, রওশন এরশাদ বিকেলেও আমাকে বলেছেন, ‘তোমরা চিন্তা করো না, যা করি না কেন একসঙ্গেই থাকব।’ অথচ জি এম কাদের একতরফাভাবে প্রার্থী তালিকা ঘোষণা করলেন। বিষয়টি আমাদের জন্য খুবই দুঃখজনক। এমনটি আমরা আশা করিনি। প্রতিটি নির্বাচনের আগেই জাতীয় পার্টিতে ভাঙন দেখা দেয়। এবার দল পঞ্চমবারের মতো ভেঙেছে বলতে পারেন। রওশন এরশাদকে চ্যালেঞ্জ দিয়ে তার ঘনিষ্ঠ আত্মীয় দ্বারা পার্টিকে যেভাবে ভাঙা হলো, জানি না কী অবস্থা হবে।

তিনি বলেন, এখন রওশন এরশাদের সঙ্গে বসে আমরা করণীয় ঠিক করব। তবে ভাঙনের অবস্থায় রওশন এরশাদ নির্বাচনে যাবেন না। যতদিন পর্যন্ত বিষয়টি সমাধান না হয় তিনি নির্বাচন করবেন না। এমনকি তিনি নৌকা বা অন্য কোনো প্রতীকেও ভোট করবেন না।

গোলাম মসীহ আরও বলেন, জি এম কাদের ইচ্ছাকৃতভাবে আমাদের নির্বাচনের বাইরে রাখার ব্যবস্থা করেছেন। তারা রওশন এরশাদের কোনো কথাই রাখেননি।

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সোমবার বিকেলে ৩০০ আসনের মধ্যে ২৮৯টিতে দলীয় প্রার্থী ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এতে দেখা যায়, রংপুর-৩ আসনে প্রয়াত এরশাদপুত্র রাহগির আলমাহি এরশাদের (সাদ এরশাদ) পরিবর্তে এবার তার চাচা গোলাম মোহাম্মদ কাদের মনোনয়ন পেয়েছেন। তবে পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সম্মানে ময়মনসিংহ-৪ আসনটি ফাঁকা রাখা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com