1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

রাজনীতিক, কূটনীতিকদের সম্মানে তথ্যমন্ত্রীর সাংস্কৃতিক সন্ধ্যা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২০৭ বার দেখা হয়েছে
  • বঙ্গনিউজবিডি রিপোর্ট : দেশের বিশিষ্ট রাজনীতিক, বিদেশি কূটনীতিক, সংস্কৃতি ও গণমাধ্যমব্যক্তিত্বদের সম্মানে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যাটি ছিল মনোরম।

শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের স্যামসন এইচ হলে অতিথিদের অভ্যর্থনা জানান মন্ত্রী এবং তার সহধর্মিণী নুরান ফাতেমা।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, ভূমিমন্ত্রী এম সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ অনুষ্ঠানে যোগ দেন।

হাইকমিশনারদের মধ্যে ভারতের প্রণয় কুমার ভার্মা, যুক্তরাজ্যের সারাহ কুক, রাষ্ট্রদূতদের মধ্যে জাপানের ইওয়ামা কিমিনোরি, ইউরোপীয় ইউনিয়নের চার্লস হুইটলি, সৌদি আরবের ইসা বিন ইউসুফ আল দাহিলান, ফ্রান্সের চার্জ দ্য এফেয়ার্স গুইলমে অন্দ্রে দো কেন্দ্রেল প্রমুখ আয়োজনে উপস্থিত হন।

মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন, তথ্য ও সম্প্রচার সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার, বিটিভির মহাপরিচালক ড. জাহাংগীর আলম, গণমাধ্যমব্যক্তিত্ব মোজাম্মেল হক বাবু, নাঈমুল ইসলাম খান, নঈম নিজাম, সন্তোষ শর্মা, নাসিমা খান মন্টি, অভিনয়শিল্পী অরুণা বিশ্বাস, আরেফিন শুভ, নুসরাত ফারিয়া প্রমুখ অনুষ্ঠানে যোগ দেন।

তুষ্টি ও নেহরীনের উপস্থাপনায় কোনাল, অনুপমা মুক্তি, মেহরাব, সাব্বির প্রমুখ শিল্পীদের সংগীত পরিবেশনার সাথে নৈশভোজে অংশ নেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com