1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

রাজবাড়ীতে পদ্মা নদী থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ বার দেখা হয়েছে

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ছোটভাকলার পদ্মা নদীর চর কাঁচরন্দ এলাকায় মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তারা পুলিশে খবর দিলে দৌলতদিয়ার নৌপুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

এদিকে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা থেকে বাড়ি এসে নিখোঁজ হন ছোটভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের শহিদ সরদারের ছেলে জিহাদ সরদার (৩০) নামের এক যুবক। তার স্বজন ও স্থানীয়দের ধারণা মরদেহটি নিখোঁজ যুবক জিহাদের।

নিখোঁজ জিহাদের চাচা আব্দুর রাজ্জাক ওরফে কেসমত সরদার দাবি করেন বলেন, মরদেহটি তার ভাতিজা জিহাদ সরদারের। চারদিন আগে ঢাকা থেকে বাড়িতে আসে জিহাদ। বাড়ি আসার পর একজনের সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। জিহাদ ঢাকার একটি জাহাজ কারখানায় কাজ করতেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, নৌ ও থানা পুলিশের সহযোগিতায় পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। মাথা না থাকায় এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। তবে মরদেহটি ওই এলাকার নিখোঁজ জিহাদের বলে দাবি করছেন তার পরিবার ও স্বজনরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com