1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

রাশিয়া থেকে ৫ লাখ টন গম কিনবে সরকার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ২৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাশিয়া থেকে সরকারিভাবে পাঁচ লাখ মেট্রিক টন গম আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত জানান।

এক্ষেত্রে প্রতি কেজি গমের দাম পড়বে ৪০ টাকা ৮৫ পয়সা। এই হিসাবে মোট খরচ হবে ২ হাজার ৪২ কোটি ৫০ লাখ টাকা। সরকার এই গমের দাম রাশিয়াকে পরিশোধ করবে ডলারে।

মো. আব্দুল বারিক বলেন, রাশিয়া থেকে সরকার মোট ৫ লাখ টন গম আমদানি করবে। প্রতি কেজি ৪০ টাকা ধরে এই গম কেনা হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাশিয়া থেকে যে গম কেনা হবে, তার মূল্য ডলারে পরিশোধ করা হবে।

ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার সঙ্গে লেনদেনে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে বাংলাদেশ কীভাবে ডলারে দাম পরিশোধ করবে, তার ব্যাখ্যা অতিরিক্ত সচিবের কথায় পাওয়া যায়নি।

তবে নিষেধাজ্ঞা এড়িয়ে বিকল্পভাবে রাশিয়া থেকে কীভাবে আমদানি করা যায় তা নিয়ে গত ২৫ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com