1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের আবির্ভাবের সন্ধিক্ষণ ছিল ৭ নভেম্বর:ড.খন্দকার মারুফ হোসেন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৯১ বার দেখা হয়েছে

রাসেল সুমন দাউদকান্দি (কুমিল্লা) : স্বাধীনতার পর আওয়ামী লীগ দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিল। মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিল। ৭৫-এর পট পরিবর্তনের পর সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ভারতীয় এজেন্ট বিগ্রেডিয়ার জেনারেল খালেদ মোশারফের নেতৃত্বে আটক করা হয়। কিন্তু ৭নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে দেশপ্রেমিক সেনা জনতা। তাই রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের আবির্ভাবের সন্ধিক্ষণ ছিল ৭নভেম্বর। কথাগুলো বলছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন।

মারুফ ভবনে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও পৌর বিএনপির সদস্য সচিব কাওসার আলম সরকারের সঞ্চালনায় এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন তিনি।

আলোচনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাশেম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সওগাত চৌধুরী পিটার।

ড. মারুফ হোসেন তার বক্তব্যে আরও বলেন, জিয়াউর রহমান তলাবিহীন একটি দেশকে উন্নয়নের পথে এনেছেন। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। ড. মোশাররফ আমাদের গর্ব। তিনি কুমিল্লা-১ আসনে মনোনয়ন পেয়েছেন। তার সমকক্ষ কেউ নেই। আগামী নির্বাচনে ড. খন্দকার মোশাররফ হোসেনকে ধানের শীষ প্রতীককে জয়ী করতে আহবান জানান মারুফ হোসেন।

পরে একটি র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দাউদকান্দি বাজারে বিএনপির প্রধান কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা ও ইউনিয়ন ও ওয়ার্ডের আগত বিপুলসংখ্যক নেতা-কর্মীরা অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com