1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

রিকশা চালকদের চাঁদা বন্ধের আশ্বাস আমিনুল হকের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : রিকশা ও অটোরিকশা চালকদের কাছ থেকে কোনো চাঁদা আদায় হতে দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

শুক্রবার বিকেলে পল্লবীতে রিকশা চালকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “গত ১৭ বছরে সিন্ডিকেটের মাধ্যমে আপনাদের চাঁদা দিতে হয়েছে। আজ থেকে কেউ আর কোনো চাঁদা দেবেন না। বিএনপি সরকার গঠন করলে সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে।”

দলীয় কর্মীদেরও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “আমার দলের কেউ চাঁদা চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় অটোরিকশা চালকদের ট্রাফিক আইন মানার আহ্বান জানিয়ে তিনি বলেন, “একটি দুর্ঘটনা একটি জীবন কেড়ে নিতে পারে। সবাই নিয়ম মেনে চালালে যানজটসহ অনেক সমস্যা সমাধান হবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com