1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

রূপগঞ্জে ছাত্রদল নেতা পাভেল হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ॥ সড়ক অবরোধ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে

মো: রাসেল মোল্লা রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল মিয়া(৩০) হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছে। ১৫মে বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল কাঞ্চন পৌরসভার মায়ারবাড়ি এলাকায় এ কর্মসূচি পালন করে। এ সময় সড়কের ঊভয় দিকে পাঁচ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। তাতে সড়কের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।
মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব তন্ময় হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম হৃদয়, কাঞ্চন পৌরসভার সাবেক কমিশনার মফিকুল খাঁন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ছাত্রদল নেতা পাভেল মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আগামী ২৪ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে রূপগঞ্জ থানা ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে। প্রয়োজেেন সারা দেশে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য গত ২৪ডিসেম্বর রাতে পূর্ব শত্রুতার জের ধরে কাঞ্চন পৌরসভার সামনে পাভেল মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৫জনকে নামীয় ও অজ্ঞাত ৭/৮জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com