1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

লালমনিরহাটে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, শ্রমিকলীগ লীগ নেতা নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: লালমনিরহাটে হরতালকে কেন্দ্র করে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে শ্রমিকলীগ এক লীগের নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। রোববার (২৯ অক্টোবর) দুপুর ২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জাহাঙ্গীর মহেন্দ্রনগর ইউনিয়ন শ্রমিকলীগ লীগের সদস্য। তিনি ওই ইউনিয়নের বেড়পাংগা গ্রামের আজিজার রহমান ছেলে। লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে সাপ্টিবাড়ি বাজারের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম হরতাল বিরোধী মিছিল নিয়ে বের হলে দুই পক্ষের ধাওয়া-পালটাধাওয়া শুরু হয়।

অপর দিকে সদর উপজেলার মহেন্দ্রনগরে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শ্রমিকলীগ লীগ নেতা জাহাঙ্গীর হোসেন ও তিন আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত করতে দুই রাউন্ড রবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে পুলিশ।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, লালমনিরহাট শহরের আইনশৃঙ্খলা রক্ষায় শহরের বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, লালমনিরহাট জেলার পরিস্থিতি শান্ত। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com