1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

লেবাননে ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে পাল্টা আঘাতের হুঁশিয়ারি তেহরানের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : লেবাননে অবস্থিত ইরানের দূতাবাসে কোনো ধরনের হামলা চালানো হলে বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসকে লক্ষ্যবস্তু করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
বুধবার দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এ সতর্কবার্তা দেন। বৈরুতে ইরানের কূটনৈতিক মিশনে সম্ভাব্য ইসরায়েলি হামলার হুমকির প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।
শেকারচি বলেন, ইসরায়েল বারবার আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘনের নজির স্থাপন করেছে। তবে ব্যাপক সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক ভারসাম্যের প্রতি সম্মান দেখিয়ে এতদিন সংযম প্রদর্শন করেছে তেহরান।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে ইরানের শত্রুতা নেই।
ইরানি এই জেনারেল আরও বলেন, লেবাননে ইরানের দূতাবাসে হামলা হলে বিশ্বব্যাপী ইসরায়েলি দূতাবাসগুলোকে ‘বৈধ সামরিক লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে ইরান।
তার ভাষায়, “যদি ইহুদিবাদী গোষ্ঠী কোনো আগ্রাসন চালায়, তাহলে আমরা অবশ্যই এর কঠোর জবাব দেব।”
চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় ইরান তার অবস্থান থেকে সরে আসবে না বলেও পুনর্ব্যক্ত করেন ব্রিগেডিয়ার জেনারেল

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com