1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

শাহজাহান ওমরকে ব্ল্যাকমেইল করে নৌকায় উঠিয়েছে: নুর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি নেতা শাহজাহান ওমরকে ব্ল্যাকমেইল করে নৌকায় উঠানো হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, শাহজাহান ওমর আজীবন বিএনপি করেছেন। তিনি আওয়ামী লীগকে মন থেকে ঘৃণা করতেন। কিন্তু তিনি (শেখ হাসিনা) ব্ল্যাকমেইল করে শেষ পর্যন্ত শাহজাহানকে নৌকায় উঠিয়েছেন। জোর করে নৌকায় উঠিয়ে সেই নৌকা গন্তব্যে নিয়ে যেতে পারবেন না।

তিনি বলেন, নির্বাচনের নাটকটা আওয়ামী লীগ, সরকার, বিদেশিরাও করছে না। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার কিছু ব্যক্তি নিজেদের টাকা-পয়সা, অর্থবিত্ত ও ক্ষমতা ভোগ করতে আওয়ামী লীগের রাজনৈতিক সাইনবোর্ডকে ব্যবহার করে পাতানো নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনে গেলেও ৩৮টি দল প্রত্যাখ্যান করেছে। বহির্বিশ্বও বলছে, নির্বাচন অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হতে হবে। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে ভুক্তভোগী হব আমরা জনগণ।

নুর অভিযোগ করে বলেন, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে প্রশাসনের ব্লু প্রিন্টে গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের গুণ্ডা-পাণ্ডা দিয়ে প্রধান বিচারপতির বাসভবনে হামলা করা হয়। অথচ, সেই অভিযোগে মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। এমনকি নির্বাচনে না গেলে আমাদেরও ওই মামলায় জেলে ঢুকানোর ভয় দেখানো হয়েছিল।

তিনি বলেন, ভোটের অধিকার কেড়ে নিয়ে আমাদের দাস-দাসি মতো বানানো হচ্ছে। যখন মন চাইবে আমাদের নামে মামলা দেবে, জেলে ঢুকাবে। একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না। শেখ হাসিনার পতন ঘটাতেই হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com