1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

শেখ হাসিনার সঙ্গে দেখা করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ মমতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে না দেওয়ার মোদি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কলকাতায় একটি রাজনৈতিক সভায় দাঁড়িয়ে মমতা বলেন, শেখ হাসিনা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু বিজেপি সরকার সেটা করতে দেয়নি। মনে হচ্ছে, বিজেপি সরকার শেখ হাসিনার সঙ্গে আমার সাক্ষাৎ নিয়ে ‘চিন্তিত’।

তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। অথচ, বিজেপি সরকার শেখ হাসিনার সফরে অংশ নিতে আমন্ত্রণ জানায়নি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, যখনই আমাকে কোনো বিদেশি দেশে আমন্ত্রণ জানানো হয়, মোদি সরকার আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে। মোদি সরকার কেনো বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আমার দেখা করা নিয়ে এত চিন্তিত!

মমতা বলেন, বিজেপি ভয় পেয়েছে। সে কারণেই তৃণমূলকে আটকানোর চেষ্টা করছে।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর শেখ হাসিনাও মমতার সঙ্গে নয়াদিল্লিতে দেখা করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন।

তিনি বলেন, মমতা সঙ্গে আমার সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে। তিনি আমার বোনের মতো। আমি এবার দিল্লিতে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু সেটা হচ্ছে না। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, ওয়ান ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com