1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

শেন ওয়ার্নের মৃত্যুতে স্তব্ধ ক্রিকেট বিশ্ব

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের বিদায়ে শোকস্তব্ধ পুরো ক্রিকেটবিশ্ব। শুক্রবার থাইল্যান্ডে মাত্র ৫২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমান অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি।

শেন ওয়ার্নের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বের সাবেক ও বর্তমান তারকারা।

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ও ক্রিকেট ইতিহাসের দ্রুতগতির পেসার শোয়েব আখতার টুইটারে লিখেছেন- এই মুহূর্তে শুনলাম মর্মান্তিক খবরটা। কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন আমাদের মাঝে আর নেই। আমি কতটা মর্মাহত বলে বুঝাতে পারব না। শেন একজন কিংবদন্তি এবং অসাধারণ ক্রিকেটার ছিলেন। মানুষ হিসেবেও ছিলেন অমায়িক।

ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম জাফর লিখেছেন- শেন ওয়ার্ন আর নেই এটা আমার মন মেনে নিতে পারছে না। সে খুব তাড়াতাড়ি চলে গেছে। শেন ওয়ার্ন যখনই উইকেটে এসেছেন, ক্রিকেট খেলায় পরিবর্তন এসেছে।

শ্রীলংকান কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা টুইটারে লিখেছেন- শেন ওয়ার্নের খবর শুনে আমি হতবাক। সে একজন ভালো মানের বন্ধু। তার মৃত্যুর খবরটি বিশ্বাস করতে পারছি না।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও দলটির তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম টুইট বার্তায় বলেছেন, শেন ওয়ার্ন আর নেই, এমন খবর শুনে আমি হতবাক। কিংবদন্তি খুব তাড়াতাড়ি চলে গেছে।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টুইটারে লিখেছেন, এটা বিশ্বাস করা কঠিন। শেন ওয়ার্নের চলে যাওয়া ক্রিকেট বিশ্বের জন্য বড় ক্ষতি। তিনি আক্ষরিক অর্থেই জাদুকরি একজন লেগ স্পিনার ছিলেন। তিনি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। আপনাকে অনেক মিস করব। আপনার জন্য আমার হৃদয়ে ভালোবাসা ও প্রার্থনা থাকবে।

ভারতের সাবেক তারকা অলরাউন্ডার ইরফান পাঠান টুইট বার্তায় লিখেন, শেন ওয়ার্ন এমন একজন অধিনায়ক ছিলেন যাকে বিশ্বের সবাই সম্মান করতেন। এই খবর মেনে নেওয়া খুব কঠিন। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com