1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

সংসদ ও বিরোধী দলীয় নেতা প্রসঙ্গে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তারা একটি বিশেষ গোষ্ঠিকে ক্ষমতায় আনতে চায়-ইকবাল রাজু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৩৫৪ বার দেখা হয়েছে

 

বঙ্গনিউজবিডি রিপোর্ট : জাতীয় পার্টির ১০ম সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু বলেছেন, গেলো কয়েকদিন ধরে একটি চক্র সংবাদ মাধ্যমে সংসদ ও বিরোধী দলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। যারা এসব করছে, তারা একটি বিশেষ গোষ্ঠিকে ক্ষমতায় বসানোর চক্রান্তে নেমেছে। একটি নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে নানামুখি ষড়যন্ত্র করছে সুবিধাবাদী চক্র।

রোববার বিকেলে রাজধানীর তোপখানায় পার্টির একটি সহযোগি সংগঠনের কার্যালয়ে এরশাদ মুক্তি আন্দোলনে নিহত প্রথম শহীদ রবিউল ইসলাম রবি’র মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব আবু সাঈদ লিয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এবং সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক খন্দকার মনিরুজ্জামান টিটু।

টিটু বলেন, আজকের এই দিন আমাদের জন্য স্মরণীয় ও শোকের। পল্লীবন্ধু এরশাদ মুক্তি আন্দোলনের উত্তাল সেই দিন পুলিশের প্রতিরোধ ভেঙ্গে রবি যখন রাজপথে লড়াই করছেন, তখন ঘাতকের বুলেট কেড়ে নেয় তার প্রাণ। তিনি বলেন, রবির স্মৃতির কথা যারা ভুলে গেছেন বা যারা এরশাদ মুক্তি আন্দোলনে অংশ নেননি, তারাই আজ পল্লীবন্ধু ও তার আদর্শ মুছে ফেলে স্বস্বীকৃত রাজনীতি দিয়ে জাতীয় পার্টিকে ধ্বংস করে দিতে চায়। তিনি বলেন, এরশাদ মুক্তি আন্দোলনের একজন সৈনিক বেচে থাকতেও সুবিধাবাদীদের সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না,ইনশাল্লাহ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শেখ রুনা, মো. কামাল হোসেন, আজমল হোসেন জিতু, মজিবুর রহমান মুজিব, আব্দুল কাদের জুয়েল সরকার, অ্যাডভোকেট এমদাদুল হক, তৌহিদুর রহমান, কৃষিবিদ ঈশা জাকারিয়া ভূইয়া ও ছাত্র সমাজ নেতা আবুল হাসনাত।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com