1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

সড়কে গাড়ি ফেলে হেঁটে-সিএনজিতে সংসদে গেলেন ইইউ রাষ্ট্রদূত!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে সড়কে ভোগান্তির শিকার হন ইইউ রাষ্ট্রদূত।

বুধবার (১০ জুলাই) এ ভোগান্তির শিকার হন তিনি।

স্পিকারের স‌ঙ্গে সাক্ষাৎ শে‌ষে এক্স হ্যান্ডে‌লে (সা‌বেক টুইটার) এ সংক্রান্ত দু‌ইটি পোস্ট ক‌রে‌ নিজের ভোগান্তির কথা তুলে ধরেন ইইউ রাষ্ট্রদূত। পোস্টের ক্যাপশনে রাষ্ট্রদূত লিখেছেন, ‘আমরা প্রতিবাদের (কোটা সংস্কার আন্দোলন) কারণে এক্সপ্রেসওয়েতে গাড়িটি ছেড়ে দিয়েছি। সিএনজি ব্যবহার করে মাননীয় স্পিকারের ডাকে সাড়া দিয়েছি।’

ভিডিওতে দেখা যায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে তিনি হেঁটে নিচে নামছেন। এরপর সিএনজিচালিত অটোরিকশায় সংসদ ভবনে পৌঁছান।

ভিডিওতে আরও দেখা যায়, ইইউ রাষ্ট্রদূত ও তার সহকারী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিজেদের গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন। একপর্যায়ে তার সহকারী এক্সপ্রেসওয়ের দুই ডিভাইডারের ওপর দিয়ে হাঁটতে থাকেন। এরপর নিচে নেমে তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠেন।

স্পিকার ড. শিরীন শারমিনের সঙ্গে রাষ্ট্রদূতের এ সাক্ষাৎ পূর্বনির্ধারিত ছিল। স্পিকারের সঙ্গে সাক্ষাতের বিষয়ে অন্য একটি পোস্টে রাষ্ট্রদূত লি‌খে‌ছেন, স্পিকা‌রের স‌ঙ্গে বিদায়ী সাক্ষাৎ পে‌য়ে আন‌ন্দিত। বাংলা‌দেশ ও ইইউয়ের সম্পর্ক নি‌য়ে আলোচনা ক‌রে‌ছি।

এদিকে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে বুধবার রাজধানী ঢাকাসহ সারা দেশে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ নামে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সকাল ১০টার পর থেকে কার্যত অচল ছিল পুরো ঢাকা শহর। আর এতেই সাধারণ মানুষের মতো ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com