1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

সব মানুষের কাছেই গ্রহণযোগ্য রাজনীতিক ছিলেন সাজেদা চৌধুরীঃ রওশন এরশাদ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৭ বার দেখা হয়েছে
বঙ্গনিউজবিডি রিপোর্ট : বর্ষীয়ান রাজনীতিক, জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ । তিনি বলেন, সাজেদা চৌধুরী শুধু আওয়ামী লীগের কাছেই নয়, তিনি সব মানুষের কাছে ছিলেন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। রাজনীতিক হিসেবেও সব শ্রেণী পেশার মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতার কমতি ছিল না। তিনি ছিলেন একজন দেশপ্রেমিক নেতা।
শোকবার্তায় বিরোধী দলীয় নেতা মরহুমা সাজেদা চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সঙ্গে শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমাবেদনা জানান।
রওশন এরশাদ শোক বার্তায়, সাজেদা চৌধুরীকে অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান উল্লেখ করে বলেন,  তিনি শুধু একজন রাজনৈতিকই নন, সুনামের সঙ্গে কাজ করেছেন গ্রামীণ উন্নয়ন ও শিক্ষা সম্প্রসারণ এবং গার্ল-গাইড সেবা কার্যক্রমেও। মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারী সাজেদা চৌধুরী একাত্তরে রনাঙ্গনের পাশাপাশি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবায় নার্সিং ক্যাম্প পরিচালনা করেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
রওশন এরশাদ বলেন, সাজেদা চৌধুরীর মৃত্যুতে আওয়ামী লীগ একজন বড় নেতাকে হারালেও, জাতি হারাল একজন দায়িত্বশীল অভিভাবক। দেশ ও মানুষের কল্যাণে তার রয়েছে অসামান্য অবদান।
অনুরূপ এক শোকবার্তায় বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমাবেদনা জানিয়ে তিনি বলেন, মহান সৃষ্ঠিকর্তা ধৈর্য শক্তি দান করুক, শোক সইবার ক্ষমতা দিক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com