1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

সরকার গঠনে একমত পিপিপি-পিএমএলএন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দলীয় প্রধান নওয়াজ শরীফের নির্দেশে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ও সহসভাপতি, সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের (পিএমএলএন) নেতা শেহবাজ শরীফ। এই সাক্ষাতে নতুন জোট সরকার গঠন নিয়ে আলোচনা হয়েছে। নওয়াজ শরীফের বার্তা পৌঁছে দেয়া হয়েছে। তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে একসঙ্গে কাজ করতে। বলা হয়েছে, তারা জোট সরকার গঠনে রাজি হয়েছেন। তবে এর আগে পিপিপির অন্যতম নেতা খুরশিদ শাহের ঘোষণার বিষয়ে কোনো আপডেট পাওয়া যায়নি। তিনি বলেছেন, যদি নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী হতে চান, তাহলে পিএমএলএনের সঙ্গে জোট করে সরকারে যোগ দেবে না পিপিপি। নির্বাচনের আগে থেকেই পিপিপির তরফ থেকে দাবি করা হচ্ছে, আগামী সরকারের প্রধানমন্ত্রী হতে চান বিলাওয়াল ভুট্টো জারদারি। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

পিপিপির শীর্ষ নেতাদের সঙ্গে পাঞ্জাবে তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী মোহসিন নাকভির বাসভবনে সাক্ষাৎ করেন শেহবাজ শরীফ। বৈঠকের সূত্র দাবি করেছে, আসিফ আলি জারদারি ও শেহবাজ শরীফ পাঞ্জাব প্রদেশ এবং কেন্দ্রে সরকার গঠনে একমত হয়েছে।

এক্ষেত্রে দুটি দলই পরবর্তী বৈঠকে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরবে। কিভাবে ক্ষমতা ভাগাভাগি হবে তা আগামী মিটিংয়ে চূড়ান্ত হবে। শুক্রবারের ওই মিটিং স্থায়ী হয় ৪৫ মিনিট। এদিন দেশকে রক্ষা করতে একটি জোট সরকার গঠনের জন্য সব রাজনৈতিক দলের প্রতি আমন্ত্রণ জানান সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এর আগে মডেল টাউনে দলীয় নেতাকর্মীদের প্রতি ভাষণে নওয়াজ শরীফ দাবি করেন নির্বাচনে তার দল বৃহৎ দল হিসেবে আবির্ভূত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শেহবাজ শরীফ, দলের প্রধান সাংগঠনিক সংগঠন মরিয়ম নওয়াজ ও দলের অন্য নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com