1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

সাংবাদিকের চোখ তুলে নেয়ার হুমকি, থানায় জিডি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৮৪ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে কুমার নদ থেকে রাতের আঁধারে বালু উত্তোলনের সময় ধাওয়া করে ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন পুড়িয়ে দেয় স্থানীয় জনগণ। পরে স্থানীয় কয়েকজন বাসিন্দাসহ সাংবাদিকের চোখ তুলে নেয়ার হুমকি দেন অবৈধ ড্রেজার বালু ব্যবসায়ী ওবায়দুল ফরাজি। এ ঘটনায় শনিবার (২ আগস্ট) বিকালে জীবনের নিরাপত্তার স্বার্থে মাদারীপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক সোহেল শিকদার।
তিনি সদর উপজেলার শিরখাড়া গ্রামের মো. এসকেন শিকদারের ছেলে। সোহেল শিকদার দৈনিক গণকণ্ঠ পত্রিকার রাজৈর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তবে পুলিশের দাবি, নিয়মিতই চালানো হচ্ছে অভিযান। এ বিষয়েও আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন মাদারীপুর পুলিশ সুপার নাঈমুল হাসান।
এর আগে ১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের রায়েরকান্দী শ্রীনদী গ্রামের কুমার নদে থাকা অবৈধ ড্রেজার মেশিনটি পোড়ানো হয়। এসময় স্থানীয়রা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে পালিয়ে যায় বালুদস্যুরা।
জানা গেছে, অভিযুক্ত ওবায়দুল ফরাজি ৩-৪ দিন আগে বিদেশে গেছেন। সেখান থেকেই বালু ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন তিনি। অভিযোগ রয়েছে, শ্রীনদী ফাঁড়ির কয়েকশ’ মিটার পাশেই কুমার নদে বালু উত্তোলন করা হয়। কিন্তু এর প্রতিকারে জোরালো কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধ বালু উত্তোলনের বিষয়ে কেউ প্রতিবাদ করলে তাদের হুমকি দেন বালুদস্যুরা। শুক্রবার রাতে ড্রেজার আটক ও আগুন দেয়ার ঘটনায় ফেসবুক লাইভে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দিয়েছেন বালুদস্যু ওবায়দুল ফরাজি। এ কারণে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন।
এ ব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার মো. নাঈমুল হাসান বলেন, ঘটনাটি শোনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com