1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

স্বপ্নের দেশ গড়তে জনগণকে জামায়াতের পাশে দাঁড়াতে হবে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫৩১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানবিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত প্রস্তুত। স্বপ্নের বাংলাদেশ গড়তে জনগণকে জামায়াতের পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, জামায়াত অপরিপক্ব নির্বাচন চায় না। আমরা এমন একটি নির্বাচন চাই, যা সুষ্ঠু, গ্রহণযোগ্য ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম।

বুধবার (২৩ জুলাই) বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলা জামায়াত আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, দেশকে সুশৃঙ্খল করতে হলে আমাদের একটি কার্যকর নির্বাচন লাগবেই। আমরা আশা করছি সেই নির্বাচনটি আগামী বছরের প্রথম দিকে হবে। আমাদের বক্তব্য স্পষ্ট- অতীতের বস্তাপচা ধারায় কোনো নির্বাচন চাই না। এমন কোনো নির্বাচন আমরা মেনে নেব না। এই নির্বাচন হতে হবে স্বচ্ছ।

তিনি বলেন, চারিত্রিক সম্পদের অভাবে দেশকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব হয়নি। দেশে দুর্নীতির বহু রূপ রয়েছে, তবে সবচেয়ে ভয়াবহ হচ্ছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি। এর কারণেই দেশ তার প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না।

শফিকুর রহমান বলেন, জামায়াত কেবল জনগণের দুর্ভোগ কমানোর লক্ষ্যেই স্থানীয় নির্বাচনের দাবি তুলেছিল।

সমাবেশে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় নেতারাসহ সিলেট জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com