1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

স্বৈরাচার সরকারের আমলারা সচিবালয়ে আগুন দিয়েছেন : জামায়াতে সহকারী সেক্রেটারি মু: শাহজাহান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার দেখা হয়েছে

মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে জামাতে ইসলামির বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৭ডিসেম্বর) দুপুরে বান্দরবান শহরের হিলভিউ কনভেনশনহলে আয়োজিত জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মাও. মুহাম্মদ শাহজাহান একথা বলেন।

তিনি জানিয়েছেন , বর্তমান সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। দিল্লি থেকে শেখ হাসিনা নানা ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে। ফ্যাসিষ্ট সরকারের বন্টন করা খুনিরা এখনো মসনদে বসে আছে। তারা দৃষ্টতা দেখিয়ে সচিবালয়ের মতো জায়গায় আগুন দিয়ে দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। বর্তমান সরকারকে আগেই সর্তক করা হয়েছিল, কিন্তু তারা জনগণের ভাষা বুঝেননি।

এসময় অন্যদের মধ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লষ্কর মো: তসলিম, চট্টগ্রাম মহানগরীর নেতা অধ্যক্ষ নুরুল আমিন, জামায়াত ইসলামী জেলা জামায়াতের আমীর এএস আব্দুচ সালাম আজাদ, জেলা শাখার উপদেষ্টা এ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম, অধ্যাপক ফারুক আহমদ, শামসুল আলম বাহাদুর, মাওলানা আব্দুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান জেলা শাখায় অধ্যাপক ফারুক আহমদ সভাপতি ও তৌফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পরে ঘোষিত কমিটির ৩৭ সদস্যকে শপথ বাক্যপাঠ করান নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com