1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

হলিউডে নাম লেখাচ্ছেন মিষ্টি চেহারার আলিয়া ভাট

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বলিউডের খ্যাতনামা অভিনেত্রী আলিয়া ভাট বহুল প্রশংসিত হয়েছেন দর্শক থেকে সমালোচক মহলে। তবে এবার হলিউডের খাতায় নাম লেখাতে চলেছেন মিষ্টি চেহারার আলিয়া ভাট। এরইমধ্যে মার্কিন ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা উইলিয়াম মরিস এন্ডেভার এর সঙ্গে চুক্তিপত্রে সই করেছেন আলিয়া।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই হলিউড সিনেমার নাম ঘোষণা করবেন আলিয়া। বেশ কয়েকটি চিত্রনাট্য পড়েছেন আলিয়া তার মধ্যে কয়েকটি পছন্দও হয়েছে তার। আর তাই সব মিলিয়ে বলিউড থেকে হলিউডে পাড়ি দেওয়া নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

আলিয়ার এক ঘনিষ্ঠ সূত্র জানান, হলিউডে জেনিফার লরেন্সকে খুব পছন্দ আলিয়ার। এজন্য সিনেমায় জেনিফার লরেন্স যে ধরণের অভিনয় করেন তেমন কিছু চাইছেন অভিনেত্রী।

বেশ কিছুদিন ধরেই হলিউডে পাড়ি দেওয়ার পরিকল্পনায় ছিলেন আলিয়া। বলিউড থেকে হলিউডে এর আগে নাম লিখিয়েছিলেন দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া।

এদিকে আলিয়া ও রণবীরের বিয়ে নিয়ে বলিউডে আলোচনা এখনও তুঙ্গে। সম্প্রতি দীপাবলিতে নিজেদের ঘনিষ্ঠ একটা ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন আলিয়া। শোনা যাচ্ছে সামনে বছরের প্রথম দিকে বিয়ে করবেন এই জুটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com