1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ দুই দশক পর বরিশালে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধান হিসেবে এটিই তার প্রথম বরিশাল সফর। এর আগে ২০০৬ সালের ১৪ মে তিনি বরিশাল সফরে এসে একটি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টা ২০ মিনিটে হেলিকপ্টারযোগে তিনি বরিশাল আউটার স্টেডিয়ামে অবতরণ করবেন। সেখান থেকে গাড়িবহর নিয়ে যাবেন ঐতিহাসিক বেলস্ পার্কে, যেখানে বিএনপি আয়োজিত বিভাগীয় জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান। বরিশাল বিভাগের এই জনসভাকে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তাদের প্রত্যাশা, এই সফরের মধ্য দিয়ে বরিশাল ও দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন এক মেরুকরণ সৃষ্টি হবে।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, “তারেক রহমান আজ দেশের মানুষের আশা-ভরসার প্রতীক। বরিশালের মানুষ দীর্ঘদিন ধরে তার অপেক্ষায় ছিল। তাকে একনজর দেখার জন্যই জনসভা জনসমুদ্রে রূপ নেবে। এই সমাবেশের মাধ্যমে দক্ষিণাঞ্চলের উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে তিনি স্পষ্ট বার্তা দেবেন।”
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন জানান, জনসভা সফল করতে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মাঠ ও মঞ্চ প্রস্তুতের কাজ শেষ, শেষ মুহূর্তে নেতাকর্মীরা সমন্বয় ও ব্যবস্থাপনায় ব্যস্ত সময় পার করছেন। কেন্দ্রীয় ও স্থানীয় সিনিয়র নেতারা নিয়মিত মাঠ পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি তদারকি করছেন।
কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, “সারা দেশে তারেক রহমানের নির্বাচনী সফর দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করেছে। বরিশালের মানুষ দীর্ঘদিন ধরে এই সফরের অপেক্ষায় ছিলেন। তার আগমন সবার জন্য আনন্দ ও অনুপ্রেরণার।”
এদিকে জনসভা ও নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, সফর ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সব মিলিয়ে, দীর্ঘ ২০ বছর পর তারেক রহমানের বরিশাল সফর শুধু একটি রাজনৈতিক কর্মসূচিই নয়, বরং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা ও দিকনির্দেশনা দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com