1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

কুমিল্লা-০১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল, খন্দকার মোশারফ–মারুফের মনোনয়ন বৈধ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২১৭ বার দেখা হয়েছে

নির্বাচনী মাঠে বিএনপির শক্ত অবস্থান, প্রতিদ্বন্দ্বীদের হিসাব পাল্টে গেল,
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিবেদক : কুমিল্লা-০১ (দাউদকান্দি–মেঘনা) সংসদীয় আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্ধারিত যোগ্যতা পূরণে ব্যর্থতা, অসম্পূর্ণ কাগজপত্র ও আইনগত ত্রুটির সুস্পষ্ট কারণ দেখিয়ে এসব মনোনয়ন বাতিল করা হয়।
এর বিপরীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন এবং তার ছেলে ডক্টর খন্দকার মারুফ হোসেনের মনোনয়নপত্র সম্পূর্ণ বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাইয়ে তাদের দাখিলকৃত কাগজপত্রে কোনো অনিয়ম বা অসঙ্গতি না পাওয়ায় নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সিদ্ধান্ত কুমিল্লা-০১ আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন এনেছে। বিএনপির পরীক্ষিত, অভিজ্ঞ ও সাংগঠনিকভাবে শক্ত নেতা খন্দকার মোশারফ হোসেনের মনোনয়ন বহাল থাকায় এই আসনে বিএনপির অবস্থান আরও দৃঢ় হলো। ফলে প্রতিদ্বন্দ্বী শিবিরে অস্বস্তি ও নতুন করে কৌশল পুনর্বিন্যাসের চাপ সৃষ্টি হয়েছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, ধারাবাহিক রাজনৈতিক লড়াইয়ে পরীক্ষিত নেতৃত্বের প্রতি জনগণের আস্থা আবারও প্রমাণিত হয়েছে। মনোনয়ন বৈধ ঘোষণার খবরে দাউদকান্দি ও মেঘনা অঞ্চলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও চাঙ্গাভাব লক্ষ্য করা যাচ্ছে।
অন্যদিকে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে আপিল করবেন কি না—সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে, আপিল নিষ্পত্তির পরই এই আসনে প্রকৃত লড়াইয়ের চিত্র আরও স্পষ্ট হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com