1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ঢাকা থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী প্রচারণা শুরু, উত্তরাঞ্চলে টানা কর্মসূচি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানী ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন। ঢাকা-১৫ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে এক জনসভায় অংশ নেবেন।
দলীয় সূত্র জানায়, ঢাকার কর্মসূচির পর উত্তরাঞ্চল থেকে ঢাকার বাইরের নির্বাচনী সফর শুরু করবেন জামায়াত আমির। তার সফরকে কেন্দ্র করে রংপুর, দিনাজপুরসহ সংশ্লিষ্ট জেলার নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে নেওয়া হয়েছে বিস্তৃত প্রস্তুতি।
২৩ জানুয়ারি সকাল থেকে শুরু হবে এই নির্বাচনী সফর। সফরের প্রথম দিনে দিনাজপুরের গোর-এ শহীদ ঈদগাহ মাঠে এক জনসমাবেশে যোগ দেবেন ডা. শফিকুর রহমান। এরপর পর্যায়ক্রমে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর ও গাইবান্ধায় নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি।
২৪ জানুয়ারি সকালে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন জামায়াত আমির। পরে সকাল ১০টায় গাইবান্ধায় অনুষ্ঠিত হবে আরেকটি পথসভা। এসব কর্মসূচিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস।
নির্বাচনী প্রচারণার পাশাপাশি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গণসংযোগেও অংশ নেবেন ডা. শফিকুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com