1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

চাঁদাবাজদের রশি দিয়ে বেঁধে পুলিশে দিন: মেঘনায় ড. মারুফ হোসেনের কঠোর বার্তা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেছেন, বিএনপির নাম বা পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজির চেষ্টা করলে তাকে কঠোরভাবে প্রতিহত করা হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে মেঘনা উপজেলার মানিকারচর বাজারে মনিটরিং সেলের তদারকি কার্যক্রমে অংশ নিয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
ড. মারুফ হোসেন বলেন, “রমজান সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এই মাসে অতিরিক্ত মুনাফার মানসিকতা পরিহার করে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্প মুনাফায় বিক্রি করতে হবে। সাধারণ মানুষ যেন স্বস্তিতে ইফতার ও সেহরি করতে পারেন, সে দায়িত্ব ব্যবসায়ীদেরই নিতে হবে।”
তিনি ব্যবসায়ীদের স্পষ্টভাবে সতর্ক করে বলেন, “ঈদুল ফিতর সামনে রেখে কাউকে চাঁদা দেবেন না। বিএনপির পরিচয়ে কেউ চাঁদা দাবি করলেও কোনো ছাড় নেই। চাঁদাবাজদের ধরে রশি দিয়ে বেঁধে পুলিশে দিন। কেউ চাঁদাবাজি করতে এলে আমাকে অথবা মনিটরিং সেলের সদস্যদের ফোন করবেন—আপনাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
ড. মারুফ আরও জানান, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বাজারের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে এবং খাজনা হ্রাসের বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে। “বিএনপি জনগণের দল—জনগণের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের রাজনীতির লক্ষ্য,” বলেন তিনি।
এ সময় মনিটরিং সেলের সদস্য মো. রমিজউদ্দিন লন্ডনী, মিজানুর রহমান, আবু ইউসুফ নয়ন ও আতাউর রহমান ভুইয়াসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com