1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার।

করোনা পরিস্থিতি স্বস্তিদায়ক: স্বাস্থ্য অধিদপ্তর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশে করোনা মহামারি পরিস্থিতি স্বস্তিদায়ক বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ বিভাগ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

রোববার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে তিনি এ কথা বলেন।

ডা. নাজমুল বলেন, সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান বিবেচনায় করোনার সার্বিক পরিস্থিতি অত্যন্ত স্বস্তিদায়ক। গত দুই-তিন সপ্তাহে অব্যাহতভাবে সংক্রমণ কমছে, যা স্বস্তি ফিরিয়ে আনছে সবার মনে।

তিনি বলেন, গত এক সপ্তাহে সংক্রমণের হার ৪ শতাংশ থেকে কমে ৩ দশমিক ৪১ শতাংশে এসে দাঁড়িয়েছে। এ স্বস্তিকর অবস্থা ধরে রাখতে হলে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলা ও সবার চেষ্টায় সংক্রমণের হার আরও কমানো সম্ভব।

‘গত সাত দিনে সারাদেশে এক লাখ ৭৩ হাজার ৩১৫টি নমুনা পরীক্ষা হয়, যা বিগত সপ্তাহের চেয়ে সাত হাজার ৫৮১টি কম। একই সময় শনাক্ত রোগীর সংখ্যা ছয় হাজার ৫৭৩ জন, যা আগের সপ্তাহের চেয়ে প্রায় ২৩ শতাংশ কম। এ পর্যন্ত মোট ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ রোগী শনাক্ত হয়েছে। গত এক সপ্তাহে পূর্ববর্তী সপ্তাহের চেয়ে ৪৯ জন কম রোগীর মৃত্যু হয়, অর্থাৎ পূর্ববর্তী সপ্তাহের তুলনায় ২৩ শতাংশ মৃত্যু কমেছে।’

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র আরও জানান, ঢাকা জেলাতে সর্বাধিক পাঁচ লাখ ২০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়। দ্বিতীয় সর্বোচ্চ ৯৯ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয় চট্টগ্রাম জেলায়। শীর্ষ করোনা সংক্রমিত জেলাগুলোর মধ্যে নোয়াখালীতে সবচেয়ে কম ২২ হাজার ৮৮০ জন রোগী শনাক্ত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com