1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার।

এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল পর্তুগাল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ‘এইচ’ গ্রুপ থেকে সবার আগে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। অন্যদিকে এক ড্র ও এক হারে দ্বিতীয় রাউন্ডের সমীকরণ কঠিন হয়ে গেল উরুগুয়ের।

এইচ-গ্রুপের ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা না মিললেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় পর্তুগাল। লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

ম্যাচের ৭০ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখেন ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। আর প্রতিপক্ষে গোলবারে অনটার্গেট ও অফটার্গেট মিলিয়ে মোট শট নিয়েছে আটটি। কিন্তু পায়নি গোলের দেখা।

এদিকে ম্যাচের কেবল ৩০ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে সক্ষম হয় উরুগুয়ের ফুটবলাররা। বল দখলের পাশাপাশি আক্রমণেও খুব বেশি সুবিধা করতে পারেনি লাতিন আমেরিকান দলটি। সব মিলিয়ে মোটে পাঁচটি শট নিতে পেরেছে উরুগুয়ে।

দ্বিতীয়ার্ধে নেমেই যেন গোলের নেশায় বুদ হয়ে উঠে পর্তুগাল দল। সেই সুবাদে ম্যাচের ৫৪ মিনিটে পেয়ে যায় কাঙ্ক্ষিত গোলের দেখা। মাঠে ডানপ্রান্ত থেকে ব্রুনো ফার্নান্দেসের নেয়া শটে উরুগুয়ের জালে বল গড়ায়।

বাঁ দিক থেকে ক্রস তুলেছিলেন ব্রুনো। হেড করেন রোনাল্ডো। তবে বল রোনাল্ডোর মাথায় লেগেছে কিনা সেটা নিয়ে এখনও সন্দেহ রয়েছে। খালি চোখে দেখা গিয়েছে, বল রোনাল্ডোর মাথা স্পর্শ করেনি। পরে দেখা গেছে, রোনালদোর স্পর্শই লাগেনি। ব্রুনোর নামেই যোগ হয় গোল।

দলকে লিড এনে দেওয়ার পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো ফার্নান্দেজ। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com