1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘গ্রাম বাঁচলেই বাঁচবে বাংলাদেশ’: তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ইউরোপের চার দেশ, যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত বিশ্বনেতাদের, মধ্যস্থতায় পাকিস্তানের ভূয়সী প্রশংসা অবহেলায় মৃতপ্রায় শনিআখরা-মৃধাবাড়ি খাল, বর্ষার আগে চরম উদ্বেগে এলাকাবাসী কর্ণফুলীতে ডিবি’র অভিযান: প্রাইভেট কারসহ ৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার “ইসলামী ব্যাংকে বড় সিদ্ধান্ত: পর্ষদ বাতিল, দায়িত্বে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক” দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের হিরামনী চাপা পাড়া হরিমন্দির আয়োজিত। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার কলেজ প্রসঙ্গে মাদকসেবী শিক্ষার্থী আটক বয়স বিবেচনায় অধ্যক্ষের কাছে মুসলেকা দেওয়ায় পরিবারের কাছে বুঝিয়ে দিলো ছাত্রদল। দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরু

প্রেমের সম্পর্ক গড়ে নারীকে গণধর্ষণ, আটক ৪

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বগুড়ার শাজাহানপুরে প্রেমের ফাঁদে ফেলে এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনা ধামাচাপা দিতে আপোষ-মীমাংসারও চেষ্টা চালানো হলেও পার পাননি অভিযোগ ওঠার চার যুবক। পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও র‌্যাব অভিযান চালিয়ে তাদের আটক করেছে।

আটককৃতরা হলেন- শাজাহানপুর উপজেলার রহিমাবাদ গ্রামের আলম মিয়ার ছেলে গোলাম রাব্বী ওরফে রাব্বী হাসান (১৯), একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আরেফিন (২৫), তার ছোট ভাই নিশাত (২১) এবং একই উপজেলার ফুলকোট গ্রামের শফিকুলের ছেলে আব্দুল্লাহ (১৯)। তাদের মধ্যে প্রধান অভিযুক্ত রাব্বীকে র‌্যাব এবং অপর তিনজনকে ডিবি পুলিশ আটক করে।

র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ফেসবুকে আড্ডা নামের একটি গ্রুপে রাব্বী হাসানের সঙ্গে শেরপুর উপজেলার এক নারীর যোগাযোগ হয়। একপর্যায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৩ জুলাই দেখা করার কথা বলে রাব্বী ওই নারীকে মোবাইল ফোনে ডেকে নেন। বিকেলের দিকে ওই নারী শাজাহানপুর উপজেলার বিব্লক এলাকায় গেলে রাব্বী তাকে এক বন্ধুর বাড়িতে নিয়ে যায়। সেখানে অস্ত্রের ভয় দেখিয়ে রাব্বীসহ তার সহযোগিরা তাকে ধর্ষণ করে এবং সেই ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

এরপর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে ধর্ষকদের পক্ষ থেকে বিষয়টি আপোষ-মীমাংসার চেষ্টা চালানো হয়। বিষয়টি জানার পর বৃহস্পতিবার রাতে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদের নেতৃত্বে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে এবং শুক্রবার দুপুরে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা রাব্বীকে গ্রেপ্তার করে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ জানান, গণধর্ষণের শিকার ওই নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরসহ ওই নারীর ডাক্তারি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com