1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার।

জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ যাত্রীকে চিকিৎসা সেবা দিয়েছে কোস্ট গার্ড।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২১২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : শনিবার ৫ জুলাই ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৪ জুলাই ২০২৫ শুক্রবার আনোয়ার মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি ভোলা হতে ঢাকাগামী লঞ্চ দোয়েল পাখি-১ যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। কাশিপুর সংলগ্ন এলাকায় সন্ধ্যা ৭ টায় স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। উক্ত বিষয়টি জনৈক এক ব্যক্তি কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর-১৬১১১ এ কল করে অবহিত করে। বিষয়টি জানার সাথে সাথে কোস্ট গার্ড স্টেশন পাগলা হতে জরুরী মেডিকেল সেবা প্রদানের নিমিত্বে একটি মেডিক্যাল টিম উক্ত স্হানে গমন করে। কোস্ট গার্ডের মেডিক্যাল টিম কর্তৃক অসুস্থ ব্যক্তিকে জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য অতি দ্রুত কোস্টগার্ড এর বোট যোগে ঢাকা সদরঘাটে নিয়ে যাওয়া হয়। সদরঘাটে উক্ত ব্যক্তির আত্মীয়-স্বজন এর নিকট হস্তান্তর করা হয় এবং তারা পরবর্তীতে এম্বুলেন্সযোগে আগারগাঁও ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল’ এ নিয়ে যায়। রোগীর অবস্থা আরও গুরুতর হলে উন্নত চিকিৎসার লক্ষ্যে কোস্ট গার্ড সদর দপ্তর কর্তৃক গঠিত একটি বিশেষ দলের তত্ত্বাবধানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে রোগী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। উপকূলীয় অঞ্চলে যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ড এর জরুরি সেবা নিতে হলে কল করুন ১৬১১১ নম্বরে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com