1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার জট খুলল: মূল হত্যাকারী রিমন গ্রেফতার, আলামত উদ্ধার। রংপুরে শিশু নির্যাতনের প্রতিবাদ করায় নারী ও শিশুর উপর হামলা চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইন চেষ্টা: নারী-শিশুসহ ৯ জন শূন্যরেখায়, সমাধানহীন অবস্থান পাহাড়ে স্বস্তির ধারা: সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানি পেল পানছড়ির দুর্গম চিকনচান পাড়া রামপালে বৃদ্ধের যাতায়াতের পথ বন্ধ, প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে কেএমপির বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জন গ্রেফতার। গ্রামীণ নারীদের উদ্যোক্তা গড়ে তুলতে ব্র্যাকের প্রশিক্ষণ ও সহায়তা বিতরণ জামালপুর সমিতি গাজীপুর নবগঠিত কমিটি ঘোষণা

বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৫৬ বার দেখা হয়েছে

সাইফুল ইসলাম তুহিন, স্টাফ রিপোর্টার : গাইবান্ধার গ্রামীণ হতদরিদ্র নারীদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে ১ হাজার ৫০০টি হাঁসের বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। গত ২১ মে ২০২৬ তারিখে গাইবান্ধা-২ অঞ্চলের আওতাধীন রাজা বিরাট, ওসমানপুর ও বাগদা বাজার শাখার ৭৫ জন সদস্যার মাঝে ২০টি করে মোট ১,৫০০টি হাঁসের বাচ্চা প্রদান করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি, পারিবারিক অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে ব্র্যাক।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুস সামাদ। তিনি বলেন, “হাঁস পালন গ্রামীণ নারীদের জন্য একটি লাভজনক ও টেকসই আয়ের উৎস। সঠিক পরিচর্যা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে তারা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি পরিবারের পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. কামরুল ইসলাম। তিনি বলেন, “দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নে ব্র্যাক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। হাঁসের বাচ্চা বিতরণের মতো কার্যক্রম সদস্যদের আয় বৃদ্ধির পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও স্বনির্ভরতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।”

এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকবৃন্দ, এসএস লিড জেনারেশন মো. সিরাজুল ইসলাম এবং এক্সটেনশন অফিসার মোহাম্মদ রাসেল মিয়া। তারা সদস্যাদের হাঁস পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও পরিচর্যা বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, বিতরণকৃত হাঁসের বাচ্চাগুলো সঠিকভাবে পালন করে সদস্যারা আর্থিকভাবে লাভবান হবেন এবং তাদের পরিবারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এ উদ্যোগের ফলে গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়ন ও টেকসই অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হাঁসের বাচ্চা পেয়ে সদস্যারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের জন্য ব্র্যাকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com