1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার জট খুলল: মূল হত্যাকারী রিমন গ্রেফতার, আলামত উদ্ধার। রংপুরে শিশু নির্যাতনের প্রতিবাদ করায় নারী ও শিশুর উপর হামলা চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইন চেষ্টা: নারী-শিশুসহ ৯ জন শূন্যরেখায়, সমাধানহীন অবস্থান পাহাড়ে স্বস্তির ধারা: সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানি পেল পানছড়ির দুর্গম চিকনচান পাড়া রামপালে বৃদ্ধের যাতায়াতের পথ বন্ধ, প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে কেএমপির বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জন গ্রেফতার। গ্রামীণ নারীদের উদ্যোক্তা গড়ে তুলতে ব্র্যাকের প্রশিক্ষণ ও সহায়তা বিতরণ জামালপুর সমিতি গাজীপুর নবগঠিত কমিটি ঘোষণা

গ্রামীণ নারীদের উদ্যোক্তা গড়ে তুলতে ব্র্যাকের প্রশিক্ষণ ও সহায়তা বিতরণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৪৬ বার দেখা হয়েছে

সাইফুল ইসলাম তুহিন, স্টাফ রিপোর্টার : গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় সুবিধাবঞ্চিত ও প্রান্তিক নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কৃষি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ এবং মুরগির বাচ্চা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে সোমবার (১৫ জুন) ব্র্যাক সাঘাটা-১ এরিয়া অফিসে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, গ্রামীণ দরিদ্র পরিবারের আয় বৃদ্ধি, টেকসই জীবিকায়ন নিশ্চিতকরণ এবং পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীদের মুরগি পালনের আধুনিক কৌশল, রোগ প্রতিরোধ ব্যবস্থা, নিয়মিত টিকাদান, উন্নত খাদ্য ব্যবস্থাপনা, খামার পরিচালনা এবং ক্ষুদ্র কৃষি উদ্যোগের মাধ্যমে আয় বৃদ্ধির বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন সাঘাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম। তিনি অংশগ্রহণকারীদের সফল খামারি হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে ব্র্যাকের ‘দাবি’ কর্মসূচির আওতায় ৩০ জন নারী উপকারভোগীর মাঝে ৬০০টি উন্নত জাতের মুরগির বাচ্চা বিতরণ করা হয়। উপকারভোগীরা এ সহায়তাকে তাদের পরিবারের অর্থনৈতিক উন্নয়নের নতুন সুযোগ হিসেবে দেখছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের ‘দাবি’ কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোছা. লাইলী পারভীন। তিনি বলেন, “গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল করে তোলা এবং তাদের পরিবারের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য। ব্র্যাক সবসময়ই প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. জিয়াউর রহমান, এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. ছানোয়ার হোসেন, শাখা ব্যবস্থাপক মো. নাজিমুদ্দিন এবং সহকারী শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি ও বীমা ইউনিট সম্প্রসারণ কর্মকর্তা মো. গোলাম সাকলাইন। এছাড়াও ব্র্যাকের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির মাঠপর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় উপকারভোগীরা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা আশা করছেন, এ ধরনের কার্যক্রম স্থানীয় নারীদের আয় বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com