1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

তালেবানের মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৪৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আফগানিস্তানের তালেবান গোষ্ঠী অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি মন্ত্রিসভা গঠন করেছে। তবে এ মন্ত্রিসভার কথা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। নতুন মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ঠাঁই পেয়েছেন মার্কিন কুখ্যাত গুয়ান্তানামো কারাগারের সাবেক বন্দী ও তালেবানের অভিজ্ঞ যুদ্ধ-কমান্ডার মোল্লা আবদুল কাইয়ুম জাকির। এছাড়া, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী পদেও তালেবানের দুজন অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দেয়া হয়েছে।

গতকাল (২৫ আগস্ট) আফগানিস্তানের পাঝওক বার্তা সংস্থা জানিয়েছে, সাদর ইবরাহিমকে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও গুল আগাকে অর্থমন্ত্রী করা হয়েছে। গুল আগার পুরো নাম গুল আগা ইসহাকজাই। তিনি তালেবানের অর্থ বিষয়ক কমিটির প্রধান ছিলেন। অন্যদিকে, সাদর ইবরাহিম তালেবানের ভেতরে অত্যন্ত প্রভাবশালী ও আস্থাভাজন ব্যক্তি।

কাবুলে তালেবানের একজন কর্মকর্তা গুরুত্বপূর্ণ এই তিন পদে মন্ত্রী নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, প্রদেশিক গভর্নর হিসেবে অত্যন্ত অভিজ্ঞ কমান্ডারদেরকে নিয়োগ করা হবে। তালেবানের একজন কমান্ডারও গুরুত্বপূর্ণ পদে মন্ত্রী নিয়োগ দেয়ার কথা নিশ্চিত করেছেন তবে এখনো আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয়নি বলে জানান।

আফগান মন্ত্রিসভার অন্যান্য পদের জন্য বেশিরভাগই কান্দাহার ও হেলমান্দ প্রদেশ থেকে নেয়া হবে। এর আগে, গত সপ্তাহে উত্তরাঞ্চলীয় জাওযান প্রদেশের নাগরিক হাজি মোহাম্মাদ ইদরিসকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়। আফগানিস্তানে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও শান্তি আলোচক আবদুল্লাহ আবদুল্লাহ-সহ ১২ সদস্যের শান্তি পরিষদ গঠন করা হয়েছে। পরিষদের সাত সদস্য এরইমধ্যে কাজ করার ব্যাপারে নিজেদের সম্মতির কথা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com