1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

বিশ্ব নেতাদের নতুন যে প্রতিশ্রুতি দিল তালেবান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩৫০ বার দেখা হয়েছে

 

ওই বিবৃতিতে বলা হয়েছে, আমরা তালেবানের কাছে প্রতিশ্রুতি পেয়েছি যে, আফগানিস্তানে থাকা সকল বিদেশি নাগরিক এবং যেসব আফগান নাগরিকদের বিদেশ ভ্রমণের যথাযথ অনুমতি থাকবে; তালেবান তাদেরকে সুশৃঙ্খল এবং নিরাপদে দেশ ত্যাগ করতে দেবে।

বিবৃতিতে অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স স্পেনসহ আরও কয়েকটি দেশ জানিয়েছে, তারা আফগান নাগরিকদের তাদের দেশে যেতে অনুমতিপত্র দেবেন।

গত ১৫ আগস্ট বিনা রক্তপাতে কাবুল দখল করে তালেবান। এরপর হাজার হাজার আফগান নাগরিক দেশত্যাগ করতে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন। এতে বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

এই বিশৃঙ্খলার সুযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানবন্দরের একটি গেটে ভয়াবহ আত্মঘাতী হামলা করে আইএস খোরাসান শাখা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ১৩ সেনাসহ ১৭০ এর অধিক মানুষ নিহত হয়।

আগামী ৩১ আগস্ট আফগানিস্তান ছেড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য, জার্মানিসহ কয়েকটি দেশ ইতোমধ্যে আফগানিস্তান থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়া সমাপ্ত ঘোষণা করেছেন। কিন্তু এখনও অনেক বিদেশি নাগরিক আফগানিস্তানে রয়ে গেছেন। তাছাড়া গত ২০ বছর তালেবানের বিরুদ্ধে কাজ করা আফগান নাগরিকরাও ভয়ে বিদেশে যেতে চাইছেন।

যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে যাবার পর কাবুল বিমানবন্দর তালেবান নিয়ন্ত্রণ করবে। তারা বিদেশি নাগরিক ও পশ্চিমা সেনাদের সঙ্গে কাজ করা আফগান নাগরিকদের দেশ ত্যাগ করতে দেবে কী না এ নিয়ে শঙ্কায় ছিল পশ্চিমা বিশ্ব। তালেবানের সঙ্গে আলোচনা করে বিশ্ব নেতারা তাদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করল।

এর আগে তালেবান বিদেশি নেতাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে, বিদেশে হামলার জন্য কোনো জঙ্গি সংগঠনকে তালেবান আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেবে না। এছাড়া তালেবান প্রতিবেশী কোনো দেশে অস্তিরতা সৃষ্টি কিংবা হস্তক্ষেপ করবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com