1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

মার্কিন ড্রোন হামলায় এক আফগান পরিবার শেষ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি বাড়ির ওপর মার্কিন ড্রোন হামলায় একই পরিবারের ছয় শিশুসহ নয়জন নিহত হয়েছেন। হামলায় নিহতদের এক স্বজন মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে মৃত্যুর এ সংখ্যা জানিয়েছেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সম্ভাব্য হামলা ঠেকানোর জন্য এই ড্রোন হামলা চালানো হয়।

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় নানগারহার প্রদেশে শুক্রবার একই ধরনের ড্রোন হামলা পরিচালনা করে মার্কিন বাহিনী। সে সময়ও মার্কিন বাহিনী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ওপর হামলার দাবি করে।

গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ ও গুলিতে ১৩ মার্কিন সেনাসহ অন্তত ১৭৫ জন নিহত হয়। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। তাদের ওপর হামলা চালানোর কথা বলে আমেরিকা আফগানিস্তানের বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com