1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন স্টুয়ার্ট বিনি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ভারতের অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি। ২০১৪ সালে অভিষেক হলেও ২০১৬ সালের পর থেকে দেশের হয়ে মাঠা নামা হয়নি এ অলরাউন্ডারের। অনেক আশা থাকলেও দলে আর সুযোগ না পেয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে তার ক্যারিয়ার তেমন ভালো ছিল না। ভারতের হয়ে মোট ৬টি টেস্ট, ১৪টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৭ বছর বয়সী এ অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষে ভারতের হয়ে ওয়ানডেতে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি অবশ্য এখনও বিনির দখলে। তাসকিন আহমেদের অভিষেকের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাত্র ৪ রানের খরচায় ৬টি উইকেট শিকার করেছিলেন তিনি, যা ছিল তার ক্যারিয়ারেরই প্রথম ৬ উইকেট।

অবসরের ঘোষণা দিয়ে ভারতীয় এ অলরাউন্ডার বলেন, ‘আমি আপনাদের অবগত করতে চাই, আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি। সর্বোচ্চ পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করে আমি দারুণ উপভোগ করেছি এবং গর্বিত। আমার ক্রিকেটীয় যাত্রায় বিসিসিআইয়ের ভূমিকায় কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের আস্থা ও বিশ্বাস দারুণ ছিল। কর্ণাটকের সমর্থন না পেলে আমার ক্রিকেট ক্যারিয়ার শুরুই হত না। এই দলকে প্রতিনিধিত্ব করা এবং শিরোপা জেতা অনেক সম্মানের। ’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com