1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

এবার জামাই নিয়ে মুখ খুললেন পপি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি অনেকদিন ধরেই অভিনয়ে নেই। গুঞ্জন শোনা যায়, বিয়ে করে সংসারে মনযোগ দিয়েছেন তিনি। এক সন্তানের মাও হয়েছেন পপি।

শুধু তাই নয়, ব্যবসায়ী স্বামীর নিষেধেই সিনেমা ছেড়ে দিয়েছেন পপি। আর কখনো অভিনয়ে দেখা যাবে না তাকে, এমন খবরও পাওয়া গেছে। তবে সব গুঞ্জন আকারেই ছড়িয়েছে শোবিজে।

এবার ‘নিখোঁজ’ থাকা প্রসঙ্গে মুখ খুলেছেন পপি। গণমাধ্যমে তিনি বলেন, আমি কিছু ঝামেলায় আছি। ঝামেলা শেষ হয়ে গেলেই আমি আবার সবার সঙ্গে যোগাযোগ করবো। সব কিছুই নজরে রাখছি। সময় মতো সব মোকাবিলা করবো।

এই নায়িকা আরো বলেন, আমি গণমাধ্যমের সৃষ্টি। ‘আনন্দ বিচিত্রা’ আমাকে তারকা জগতে উত্তরণের সিঁড়ি তৈরি করে দিয়েছে। তাই গণমাধ্যম আমার স্বজন। গণমাধ্যমের কারণেই আমি আজকের পপি। সেই গণমাধ্যমের সঙ্গে বিতণ্ডায় যাওয়া আমার পছন্দ নয়।

বিয়ে প্রসঙ্গে পপি বলেন, অবিবাহিত তারকাদের জামাই আর জামার অভাব হয় না- আমারও অভাব নেই। কিন্তু বিয়ে করতে হলেও পুরুষ লোকটির সঙ্গে দুটো মিষ্টি কথা বলতে হয়। আমার তো সে সময়ই নেই। এছাড়া আমি কারো সঙ্গে মিষ্টি করে কথা বলতে পারি না।

গেলো মাসে নতুন করে আলোচনায় এসেছিলেন পপি। সেই আলোচনায় আসার সূত্রপাত তার মায়ের কারণে। মাকে ভীষণ ভালোবাসেন নায়িকা। মায়ের সহযোগিতাতেই নায়িকা হয়েছেন, পেয়েছেন সাফল্য। আর এখন তিনি সেই মায়ের খবর নেন না। এমনকি মায়ের ভরণপোষণও দেন না বলে অভিযোগ করেছেন তার মা মরিয়ম বেগম। একটি ভিডিও বার্তায় এমনই অভিযোগ করেছেন তার মা মরিয়ম বেগম।

ভিডিওতে পপির মা বলেন, সে আমার সাথে থাকে না, আমিও থাকি না। পপি কোথায় থাকে আমি জানি না। আমি কোথায় থাকি পপি জানে না। পপি বলে, আমাকে সে ভরণপোষণ দেয়। সব মিথ্যা। তার বাসায়ও আমি থাকি না।

তবে পপির মায়ের এমন বক্তব্যে খানিকটা গড়মিল নজরে পড়ে। উনার ভাষ্যমতে, ২০০৭ সালের পর তারা একে অন্যের থেকে আলাদা আছেন। অথচ ২০১৯ সালে পপির সুবাদে ‘গরবিনী মা সম্মাননা’ লাভ করেন মরিয়ম বেগম। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তার হাতে সম্মাননা তুলে দেন। সে সময় পপিকে তার মায়ের সঙ্গেই দেখা গেছে। তবে মায়ের এমন বক্তব্যে সেসময় পপির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোন খোঁজ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com