1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

মাহমুদউল্লাহর কাঠগড়ায় মিডল অর্ডার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগের দুই ম্যাচ জিতে আজ (রোববার) তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। এই ম্যাচ জিতলে সিরিজ জয় নিশ্চিত হতো টাইগারদের। তবে স্বাগতিকদের অপেক্ষা বাড়িয়ে ৫২ রানে ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। ১২৯ রানের লক্ষ্য টপকাতে ব্যর্থ বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য পরের ম্যাচেই জয়ে ফেরার বার্তা দিয়ে রাখলেন।

৩ ম্যাচ শেষে এখনো ২-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। ম্যাচ শেষে মাহমুদউল্লাহ জানালেন, ‘এখনও আমরা এগিয়ে আছি। আরও দুটি ম্যাচ বাকি আছে। পরের ম্যাচ জিতে সিরিজ জয়ের চেষ্টা করব।’

সফরকারীদের ১২৮ রানে আটকে দিয়েও মাত্র ৭৬ রানে গুঁটিয়ে যায় বাংলাদেশ দল। অথচ উইকেট আগের দুই ম্যাচের তুলনায় যথেষ্ট ভালো ছিল ব্যাটসম্যান জন্য। ভালো শুরুও পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সেটি ধরে রাখতে পারেনি। এজন্য বোলারদের কৃতিত্ব দিলেও মিডল অর্ডারের ব্যাটসম্যান দায় দেখছেন টাইগার দলপতি।

মাহমুদল্লাহ বললেন, ‘লক্ষ্য তাড়া করার মতোই ছিল। বোলাররা ভালো করেছিল। আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু শুরুর ছন্দটা ধরে রাখতে পারিনি। আশা করি ভালোভাবে প্রত্যাবর্তন করব।’

সঙ্গে যোগ করেন মাহমুদউল্লাহ, ‘আমার মনে হয় মিডল অর্ডার নিয়মিত ভালোই করছে। গত ম্যাচে টপ অর্ডার ভালো করেছিল। আজও ভালো শুরু করেছিল। আজ মিডল অর্ডারে জুটি হয়নি। আমাদের ইতিবাচক দিকগুলো খুঁজে বের করতে হবে এবং ঘাটতি নিয়ে কাজ করতে হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com