1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজস্ব বৃদ্ধি, দুর্নীতি দমন ও পাচার রোধ: বাজেট বাস্তবায়নের মূল চাবিকাঠি জুলকান ইনডোর অ্যারেনা’য় সম্পন্ন হলো ‘জুলকান বিটডাউন আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে ব্র্যাকের উদ্যোগ” ‘আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি, কোটি টাকার তদবিরেও লাভ হয়নি’ — স্বাস্থ্যমন্ত্রী রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত চাটখিলে মাদকসম্রাজ্ঞী ববিতার বিলাসবহুল জীবনযাপন, প্রশাসনের নীরবতায় উদ্বেগ “জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ঢাকা উত্তরে ৫৪ কেন্দ্রে দেওয়া হবে ২য় ডোজের টিকা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে কোভিড-১৯ গণটিকার ২য় ডোজ প্রদান কার্যক্রম। ১ম ডোজের জন্য ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের নির্ধারিত ৫৪টি কেন্দ্রেই ২য় ডোজের এই টিকা কার্যক্রম পরিচালিত হবে।

সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে বিষয়টি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন, নির্ধারিত ৩ দিনের প্রতিদিন প্রতিটি কেন্দ্রেই ১ম ডোজের দ্বিগুণ সংখ্যক অর্থাৎ ৭০০ জনকে ২য় ডোজের টিকা দেওয়া হবে। গত ৭ ও ৮ আগস্ট ১ম ডোজ টিকা গ্রহণকারীরা ৭ সেপ্টেম্বর, ৯ ও ১০ আগস্টে টিকা গ্রহণকারীরা ৮ সেপ্টেম্বর এবং ১১ ও ১২ আগস্টে টিকা গ্রহণকারীরা ৯ সেপ্টেম্বর তারিখে যে কেন্দ্র থেকে ১ম ডোজের টিকা গ্রহণ করেছিলেন একই কেন্দ্র থেকে ২য় ডোজের টিকা গ্রহণ করতে পারবেন।

তিনি আরও বলেন, ডিএনসিসির নির্ধারিত ৫৪টি টিকাকেন্দ্রে ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত একযোগে পরিচালিত গণটিকার আওতায় ১ লাখ ১৩ হাজার ৪০০ জনকে কোভিড-১৯ এর ১ম ডোজ প্রদান করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com