1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

মেসির আনন্দঅশ্রু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আর্জেন্টিনার হয়ে মাঠে নামলে আবেগপ্রবণ হয়ে পড়েন মেসি। গুরুত্বপূর্ণ ম্যাচ হারলে চোখের কোনে জল জমে। আর জিতলে খুশির কান্না। আজ বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি মেসির জন্য আনন্দঅশ্রু ঝরানোর একটি উপলক্ষ্য ছিল। কারণ এই ম্যাচে হ্যাটট্রিক করে জাতীয় দলের হয়ে গোল সংখ্যায় কিংবদন্তী পেলেকে ছাড়িয়ে গেছেন তিনি। আনন্দের এই মুহূর্তে অশ্রু ঝরেছে তার গাল বেয়ে।

বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ৭৯ গোলের মালিক হয়েছেন মেসি। আর ব্রাজিলের হয়ে পেলের ছিল ৭৭ গোল। লাতিন অঞ্চলে মেসির চেয়ে বেশি গোল আর কোনো ফুটবলারের নেই।

শুধু কী তাই, মেসির হ্যাটট্রিকেই আজ ৩-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে এল মনুমেন্তালে পরপর তিন গোল করে ক্যারিয়ারের সপ্তম আন্তর্জাতিক ও সবমিলিয়ে ৫৫তম হ্যাটট্রিক তুলে নেন মেসি। সবমিলিয়ে প্রায় ১৯ মাস ও ৮২ ম্যাচ পর হ্যাটট্রিকের দেখা পান মেসি।

আনন্দের আতিশয্যে মেসির চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে থাকে। নিজের মাঠে এই উদযাপন করতে পেরে মেসিও খুব খুশি।

ম্যাচ শেষে সাক্ষাৎকারে বলেন, ‘মনুমেন্তালে এ রেকর্ডটা উদযাপন করতে পারছি, এর থেকে ভালো কিছু হতে পারে না। আমার মা ও ভাই স্ট্যাডে আছে, তারা আমার জন্য অনেক কষ্ট করেছেন। তারা আজ আমার জন্য উদযাপন করছেন। আমি অনেক খুশি।’

উচ্ছ্বসিত মেসি বলেন, ‘আমি আসলেই এ মুহূর্তটা উপভোগ করতে চেয়েছি। রেকর্ডটা নিজের করে নিতে চেয়েছি। রেকর্ডটা ভাঙার স্বপ্ন দেখেছি। অনেক অপেক্ষার পর অবশেষে রেকর্ডটা আমার হয়েছে। অসাধারণ একটা মুহূর্ত।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com