1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

বিশ্বে ২৪ ঘণ্টায় বেড়েছে শনাক্ত মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় দৈনিক শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ সময়ে বিশ্বে ৬ হাজার ৬৮৮ জন মারা গেছেন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ৮০০। একই সময়ে ৪৬ লাখ ৫১ হাজার ৬২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৫০ হাজার।

এ নিয়ে সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬ লাখ ৫১ হাজার ৬২১ জনে এবং শনাক্ত ২২ কোটি ৬০ লাখ ৩৮ হাজার ১৭৯ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এই সময়ে দেশটিতে ৯৪ হাজার ৪৯২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৭৭৪ জন। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ২০ লাখ ৯৭ হাজার ৪৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৭৯ হাজার ৭০৪ জন মারা গেছেন।

দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় ২৪ ঘণ্টায় ৮ হাজার ১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ৭১৯ জনের। এ পর্যন্ত দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৭১ লাখ ৫৮ হাজার ২৪৮ জনে এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৪৬৮ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে ব্রাজিল করোনায় শনাক্তের হিসেবে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। একদিনে দেশটিতে করোনায় ২৫৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৪৫ জন। ফলে এ নিয়ে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১০ লাখ ৬ হাজার ৪২৪ জন এবং মৃত্যু ৫ লাখ ৮৭ হাজার ১৩৮ জনে দাঁড়ালো।

এদিকে করোনায় সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৪৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। একদিনে সেখানে ৩৪০ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত ৩ কোটি ৩২ লাখ ৮৮ হাজার ২১ জন এবং মারা গেছেন ৪ লাখ ৪৩ হাজার ২৪৭ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৬৯ লাখ ৭ হাজার ১৩৩ জন, যুক্তরাজ্যে ৭২ লাখ ৫৬ হাজার ৫৫৯ জন, ইতালিতে ৪৬ লাখ ৯ হাজার ২০৫ জন, তুরস্কে ৬৬ লাখ ৮২ হাজার ৮৬৪ জন, স্পেনে ৪৯ লাখ ১৫ হাজার ২৬৫ জন এবং জার্মানিতে ৪০ লাখ ৯৫ হাজার ৩৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে ফ্রান্সে এক লাখ ১৫ হাজার ৬০৩ জন, যুক্তরাজ্যে ১ লাখ ৩৪ হাজার ২৬১ জন, ইতালিতে এক লাখ ২৯ হাজার ৯৫৫ জন, তুরস্কে ৬০ হাজার ১১৭ জন, স্পেনে ৮৫ হাজার ৩৯৩ জন এবং জার্মানিতে ৯৩ হাজার ২৫০ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com